জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা মায়াপুর ইসকন কর্তৃপক্ষের
দি নিউজ লায়ন; এই বছর রথযাত্রা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইসকন কর্তৃপক্ষ এই মাস শেষ না হলে কিছুই বলতে পারছেননা। লকডাউন যদি উঠে যায় পরিবহন কিংবা ট্রেন যদি চলে সে ক্ষত্রে তারা রথ যাত্রা ছোট করে করতে পারেন ।
গতবছর করণা পরিস্থিতিতে প্রতীকী রথযাত্রা হয়েছিল এবার করোনার দ্বিতীয় ঢেউ এবং আসন্ন তৃতীয় ঢেলে কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে ইসকনের রথ যাত্রা অনুষ্ঠিত করার জন্য প্রশাসনের নির্দেশ মেনে করা যেতে পারে ।
2019 সাল পর্যন্ত রথযাত্রা দেশ বিদেশ এবং রাজ্য থেকেও বহু ভক্তের সমাগম হত। দুই হাজার কুড়ি এবং 2021 করণা পরিস্থিতিতে এবং গণপরিবহন না চলায় একদমই ভিড় ছিলনা ইসকন রথযাত্রা। বলেন মায়াপুর ইসকনের রমেশ দাস।ইসকন মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়।
এবং সেখান থেকেই রথযাত্রা দিন হাজার মানুষের রথ টেনে নিয়ে আসেন ইসকন চন্দ্রোদয় মন্দির আবার সেখান থেকে উল্টো রথে ফিরে যায় রাজাপুরে। এবার সম্ভবত ভিড় এড়াতে ছোট করে প্রতীকী রথযাত্রা হতে পারে ইসকন মন্দিরে। অবশ্য পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে ইসকন মন্দির কর্তৃপক্ষ।

Post a Comment